রবিবার সাগরদত্তের আন্দোলনস্থলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতৃত্বের একাংশ। তাদের দেখেই গোব্যাক স্লোগান দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলনে রাজনীতির রং লাগতে না দেওয়ার দাবি। পাল্ট...
রবিবার সাগরদত্তের আন্দোলনস্থলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতৃত্বের একাংশ। তাদের দেখেই গোব্যাক স্লোগান দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলনে রাজনীতির রং লাগতে না দেওয়ার দাবি। পাল্টা সাধারণ মানুষ হিসেবে প্রতিবাদকে কুর্নিশ কংগ্রেস নেতৃত্বের।
নিরাপত্তাহীনতা। চিকিৎসক-নার্সদের গায়ে হাত দেওয়ার অভিযোগে উত্তাল সাগরদত্ত হাসপাতাল। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই রবিবারের বেলায় উপস্থিত হন সদ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ পাওয়া শুভঙ্কর সরকার। সেখানেই গো-ব্যাক স্লোগানে সরগরম হয়ে ওঠে আন্দোলন চত্বর। আন্দোলন বিচারের এবং নিরাপত্তা সুনিশ্চিতকরণের। রাজনৈতিক রং লাগতে দেওয়া যাবে না। অবস্থান মঞ্চে রাজনীতির \'নো এন্ট্রি\' ঠিক করলেন আন্দোলনকারীরা।
চিকিৎসক আন্দোলনের কারণে স্বাস্থ্য দফতরের কালো পরিবেশ প্রকাশ্যে। তাই রাজনীতিক নয়, সাধারণ মানুষ হিসেবে আন্দোলনকে কুর্নিশ কংগ্রেস নেতৃত্বের। আরজিকর কাণ্ডে চলা স্বাস্থ্য ভবনের আন্দোলনে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছিল। আর এবার গো-ব্যাক তালিকায় প্রদেশ সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব। একদিকে বারবার আন্দোলনকে যখন রাজনীতির সঙ্গে গুলিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চলছে, তখন এই ছবিই যেন বুক ঠুকে লড়ছে।