অসুস্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন তিনি। জেলেবন্দি থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। গত তিনদিন ধরে বাইপাসের একটি বেসরকারি ...
অসুস্থ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন তিনি। জেলেবন্দি থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। গত তিনদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি।
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক অ্যাপেলো হাসপাতালের তৃতীয় ফ্লোর-এর এক্সিকিউটিভ ব্লকে ভর্তি রয়েছেন। সুগার প্রেসার কিডনি সংক্রান্ত একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল তাঁর। প্রথম দিন তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তবে আগের তুলনায় এখন তিনি স্থিতিশীল। এখন অক্সিজেন দিতে হচ্ছে না, নরমাল বেডে রয়েছেন জ্যোতিপ্রিয়। রক্তে সুগারের পরিমাণ অনেকটাই বেশি ছিল তবে এখন রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে আচমকা অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে গত একবছর ধরে তিনি জেলবন্দি। বারংবার জামিনের আবেদন করা সত্ত্বেও তা মেলেনি। শনিবার তাঁর নাক-মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে জানা যায়। তাঁর প্রেসার বেড়ে গিয়েছে। হাইপারগ্লাইসিমিয়ায় ভুগছেন তিনি। জেলে প্রাথমিক চিকিৎসার পর জ্যোতিপ্রিয়কে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় বরাবর।