বাংলা জুড়ে এখন শুধুই বুটের শব্দ। একটি ভিডিও দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ শাসকদলের। সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্রমেই সীমা ছাড়াচ্ছে বিজেপি। ত...
বাংলা জুড়ে এখন শুধুই বুটের শব্দ। একটি ভিডিও দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ শাসকদলের। সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্রমেই সীমা ছাড়াচ্ছে বিজেপি। তারা যত বুঝতে পারছে হার নিশ্চিত ততই নখ-দাঁত বার করে ব্যাকডোর পলিটিক্স করছে। ইডি-সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।
সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, দমন-পীড়ন অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর কত নিচে নামবে বিজেপি? শুধু মাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে তা নয়, হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষও। একটা শান্ত গ্রামে রাত ১২ টা পর আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিসের কারণে? তাঁর আরও অভিযোগ, বিজেপি-কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বাহিনীকে ব্যবহার করছে। ম্যাপ করে করে জমা দেওয়া হচ্ছে কমিশনে। আমাদের দক্ষ কর্মীদের অ্যারেস্ট করানোর চেষ্টা করছে।
ওই একইভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তুললেন তৃণমূল নেতা ঋজু দত্ত। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু সব একাধিক বিপ্লবীদের কথা স্মরণ করে তিনি বলেন, ৪ঠা মে বিজেপি ও কমিশনকে এর জবাব দেবে বাংলার মানুষ। তবে এইভাবে ব্যাকডোর দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। চতুর্থবারের জন্য মসনদে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা কুণাল ঘোষের।