সরকারি জমি দখল করা নিয়ে ক্ষুব্ধ মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করে সরকারি জমি দখল হওয়া নিয়ে কড়া বার্তা দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরক...
সরকারি জমি দখল করা নিয়ে ক্ষুব্ধ মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করে সরকারি জমি দখল হওয়া নিয়ে কড়া বার্তা দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারের একশ্রেণির আমলা এবং পুলিস কর্তাদের। এরপরেই শুক্রবার জমি দখল রুখতে উচ্চ পর্যায়ের কর্তাদের নিয়ে বিশেষ কমিটি গড়ল নবান্ন।
সূত্রের খবর, মুখ্য়মন্ত্রীর নির্দেশে শীর্ষ স্তরের আমলাদের নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।এই কমিটিতে রয়েছেন আইএএস মনোজ পন্থ, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। কোন এলাকায় কত সরকারি জমি রয়েছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কোনওভাবে সরকারি জমি দখল হয়ে থাকে তাহলে তা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ জমিও বেহাত হচ্ছে বিভিন্ন জায়গায়। শহর কলকাতাতেও সরকারি জমি বেহাত হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর কাছে খবর রয়েছে বলে সূত্রের খবর।