যথাযথ চিকিৎসার অভাবে ফের রোগী মৃত্যুর অভিযোগ। জানা গিয়েছে, সুগার ফল করার কারণে সমর বালা নামে এক ব্যক্তিকে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির।&...
যথাযথ চিকিৎসার অভাবে ফের রোগী মৃত্যুর অভিযোগ। জানা গিয়েছে, সুগার ফল করার কারণে সমর বালা নামে এক ব্যক্তিকে বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
পরিবার সূত্রে খবর, সুগার ফল করার কারণে প্রথমে সমর বালা নামে ওই ব্যক্তিকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তারপর হাসপাতালের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার একটা বিল পরিবারকে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যেটা কিনা সাদা পেপারে লিখে দেওয়া হয়েছিল। সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, তাঁরা রোগীকে আর রাখবে না। অন্য হাসপাতালে স্থানান্তরিত করবে
অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই মদ্যপ অবস্থায় এক লোক এসে পৌঁছয় হাসাপাতালের আইসিইউতে। সেখান থেকে বেরিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় সমর বালা মারা গিয়েছেন। তারপর বাড়ির লোক জানতে পারে, মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি ডাক্তার নয়। যা নিয়ে আবারও হাসপাতালের নিরাপত্তা সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতের পরিবার তরফে ওই হাসপাতালের পাশাপাশি কাউন্সিলর এবং পুলিসকে দায়ী করছে।