বার্থডে সেলিব্রেশন পরিণত হল সংঘর্ষে! অভিষেকের জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে ভিড় জমে, আর সেই থেকেই শুরু হয় অশান্তির সূত্রপাত। হ্যাপি বার্থডে-র বদলে স্লোগান ওঠে 'চোর চোর'। শুরু হয় তৃণমূল-বিজেপির মধ্যে ...
বার্থডে সেলিব্রেশন পরিণত হল সংঘর্ষে! অভিষেকের জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে ভিড় জমে, আর সেই থেকেই শুরু হয় অশান্তির সূত্রপাত। হ্যাপি বার্থডে-র বদলে স্লোগান ওঠে 'চোর চোর'। শুরু হয় তৃণমূল-বিজেপির মধ্যে বচসা। এমনকি পুলিসের ওপর আক্রমণের অভিযোগ ওঠে।
গত শুক্রবার অভিষেকের জন্মদিন উপলক্ষে রাত ২টো নাগাদ ভিড় জমায় অনুগামীরা। আর এই অনুগামীদের সঙ্গে বিজেপির শুরু হয় বচসা, স্লোগান থেকে পাল্টা স্লোগান। অভিষেকের বাড়ির সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রন করতে খোদ পুলিসকেও আক্রান্ত হতে হয়।কালীঘাটের ঘটনায় চারজনের নামে এফআইআর দায়ের হয়, আর এক জন অভিষেক বন্দোপাধ্যায়। এই ঘটনায় যে তিনজন গ্রেফতার হয় তারা কেউই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোক নয়, তাহলে তারা কোথাকার লোক?
সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি কালীঘাটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বললেন, কালীঘাটের ঘটনায় ভিডিও দেখে সবার মুখ চিহ্নিত করে গ্রেফতার করা হবে। এমনকি তিনি এটাও বললেন,যে তিনজন গ্রেফতার হয়েছে তারা কেউই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোক নয়, তারা একবালপুরের লোক। রাত ২টোর সময় একবালপুরের লোক ওখানে কি করছিল? প্রশ্ন করেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেই জন্যই গ্রেফতার হয়েছে। তিনি এটাও বললেন এখানে 'কাউকে ছাড়ার কোনো সিন নেই'।
পুলিসমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান 'পুলিস আহত হয়েছে'। এই ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। যে রাজনৈতিক লোকদের ভিডিওতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।