ত্রানের কাজ কতটা এগোল! মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল মুখ্যমন্ত্রী, সম্প্রতি রেমাল ঘূর্ণিঝড়ে সুন্দরবন উপকূলীয় এলাকায় নদীবাঁধ ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন ছিল নবান্ন, এবার সে সঙ্গেই নবান্ন...
ত্রানের কাজ কতটা এগোল! মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল মুখ্যমন্ত্রী, সম্প্রতি রেমাল ঘূর্ণিঝড়ে সুন্দরবন উপকূলীয় এলাকায় নদীবাঁধ ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন ছিল নবান্ন, এবার সে সঙ্গেই নবান্নে তদারকি করেন খোদ মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই সমস্ত এলাকায় ত্রাণ সাহায্যের নির্দেশ দেন দফতরকে। এবার ত্রানের কাজ কতটা এগোচ্ছে? তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা তে বহু বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতি হয়েছে বাঁধের। দুলক্ষের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। সরকারি সাহায্য যথাযথভাবে মানুষের কাছে পৌছচ্ছে কিনা তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।