...
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার বাইরে থাকায় গরহাজির। ইডি সূত্রে খবর, ঋতুপর্ণা ইডিকে মেইল করে জানিয়েছেন তিনি আজ ইডি দফতরে আসতে পারছেন না। পরে অন্য কোনও দিন তিনি হাজিরা দিতে প্রস্তুত। কলকাতার বাইরে থাকায় আগামী ৬ তারিখের পর তলব করলেন তিনি হাজিরা দেবেন।