জানা গিয়েছে, তদন্তের সন্ধানে পাওয়া সন্দীপ ঘোষের বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণপুরের বাংলো বাড়িতে আসতেন আরজি কর...
আরজি কর কাণ্ডে নয়া মোড়। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে শান্তিনিকেতনে 'অপা' সন্ধানের পর প্রকাশ্যে এল ক্যানিংয়ে 'সঙ্গীতাসন্দীপ' এর বিলাসবহুল বাড়ির হদিশ। তবে এই বাড়ি সন্দীপ ও তাঁর স্ত্রীর নামকরণে তৈরী। ইতিমধ্যে আর্থিক দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তারপর থেকেই মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ।
জানা গিয়েছে, তদন্তের সন্ধানে পাওয়া সন্দীপ ঘোষের বাংলো বাড়ির হদিশ মিলেছে ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণপুরের বাংলো বাড়িতে আসতেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এক বিঘা জায়গার উপরে রয়েছে বিলাসবহুল বাংলো বাড়ি। এমনকি সেই বাড়িতে সিকিউরিটিও থাকে। মেন গেটে তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে।
সূত্রের খবর, বছর চার আগে বাংলো বাড়িটিকে কিনেছিলেন সন্দীপ ঘোষ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে মদ্যপান হত। প্রায়ই এই বাড়িতে যাওয়া আসা করত সন্দীপ। তবে এখন দীর্ঘদিন এই বাড়িটে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আরজি করে চিকিৎসক তরুণীর হত্যাকাণ্ড সামনে আসতেই বাংলো বাড়িতে আর আসতে দেখা যায়নি সন্দীপকে। কিন্তু তাঁর সঙ্গীতাসন্দীপের ভিলাটি অনেকটা জমির উপর তৈরী হয়েছে। কিন্তু সেই পুরো জমিটি সন্দীপ ঘোষের কেনা কিনা তা এখনও জানা যায়নি।