দমদম আর্ট কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বুধবার বিকেলে কলেজের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, কোনো আলোচনা ছাড়া ইভিনিং সেশন বন্ধ করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি ম...
দমদম আর্ট কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বুধবার বিকেলে কলেজের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, কোনো আলোচনা ছাড়া ইভিনিং সেশন বন্ধ করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি মানা না হলে তাদের এই অবস্থান আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন পড়ুয়ারা।
দেড়শো বছরের ঐতিহ্যের দমদম আর্ট কলেজ। ডে এবং ইভিনিং দুই সেশনে প্রায় হাজারের বেশি পড়ুয়া রয়েছে এই কলেজে। বুধবার বিকেলে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। অভিযোগ শিক্ষকের সংখ্যা কম থাকায় এবং আরও কিছু কারণে ইভিনিং সেশনের পঠন পাঠন বন্ধ করা হচ্ছে। পড়ুয়াদের দাবি, কোনো আলোচনা ছাড়া ইভিনিং সেশন বন্ধ করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ইভিনিং সেশন বন্ধ করা নিয়ে প্রাথমিক এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো লিখিত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে একই সমস্যায় বিক্ষোভ দেখিয়ে ছিল পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, ইভিনিং সেশনে এমন অনেক ছাত্র-ছাত্রী আছেন যারা দিনে কাজ করে সন্ধ্যা বেলায় কলেজ করেন। সেই ক্ষেত্রে ইভিনিং ক্লাস বন্ধ করা হলে বড় ক্ষতির মুখে পড়বে পড়ুয়াদের একাংশ।