নির্যাতিতার পরিবারের দাবি, শিক্ষকদের কাছে মেয়েকে পড়তে পাঠাবো কোন ভরসায়। প্রাইভেট শিক্ষকের অশালীন আচরণের জেরে ভয়ে মেয়ে এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি। রবিবার, সন্ধ্যায় বারুইপুর থানায় অভিযুক্ত শিক্ষকের...
টিউশন চলাকালীন অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, বাড়ির ছাদে পড়ানোর সময় ছাত্রীর গায়ে হাত দেয় অভিযুক্ত শিক্ষক। এর আগেও ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ছাত্রীর পরিবারের। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম প্রশান্ত সর্দার। বারুইপুর হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক।
নির্যাতিতার পরিবারের দাবি, শিক্ষকদের কাছে মেয়েকে পড়তে পাঠাবো কোন ভরসায়। প্রাইভেট শিক্ষকের অশালীন আচরণের জেরে ভয়ে মেয়ে এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি। রবিবার, সন্ধ্যায় বারুইপুর থানায় অভিযুক্ত শিক্ষকের নামে অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। অভিযোগ পাওয়ার পরে রবিবার রাতেই অভিযুক্ত শিক্ষক প্রশান্ত সর্দারকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিস। ধৃতকে আজ, সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
শিক্ষকে দ্বারা শ্লীলতাহানি হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে নির্যাতিতা ও তার পরিবার। এছাড়াও বাড়ি থেকে বেরিয়ে স্কুল এবং টিউশন যেতে ভয় পাচ্ছে নাবালিকা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে খতিয়ে দেখছে পুলিস।