আরজিকর কাণ্ডে এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল লালবাজার। দুপুর তিনটের সময় হাজিরা দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ও নির্যাতিতার নাম প্রকাশ করার জন্যই এই তলব বলে জানা যাচ...
আরজিকর কাণ্ডে এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল লালবাজার। দুপুর তিনটের সময় হাজিরা দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট ও নির্যাতিতার নাম প্রকাশ করার জন্যই এই তলব বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, লকেট ছাড়াও চিকিত্সক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে লালবাজার পুলিস। পুলিসের তরফে বারবার সত্য যাচাই করে তারপর পোস্টের জন্য আবেদন করা হচ্ছে। এ নিয়ে একাধিক পোস্টও করা হচ্ছে পুলিসের তরফে। এমতাবস্থায় লকেটকে চট্টোপাধ্যায়কে আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।