এই বঙ্গভূমিতে সবারই সংসার আছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেরই। তেমনি বিখ্যাত মানুষদের সংসারে প্রায়ই সংসারের ব্যাপার নিয়ে ঝগড়া হয়, এ আমরা ভাবতেই পারি না। রবীন্দ্রনাথ সংসার পেতেছিলেন। স্ত্...
এই বঙ্গভূমিতে সবারই সংসার আছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকেরই। তেমনি বিখ্যাত মানুষদের সংসারে প্রায়ই সংসারের ব্যাপার নিয়ে ঝগড়া হয়, এ আমরা ভাবতেই পারি না। রবীন্দ্রনাথ সংসার পেতেছিলেন। স্ত্রী মৃনালিনী দেবী যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। রবীন্দ্রনাথ কোনদিন সংসারের হাল ধরেননি। সে সময় তাঁর হাতে ছিল না। পাশাপাশি তিনি সংসারের অভিভাবকও ছিলেন না। বিশেষ করে চাল, ডাল, তেল, নুন- এর হিসেব রাখার জন্য রবীন্দ্রনাথের জন্ম হয় নি।

রবীন্দ্রনাথের সংসারের ভার মূলত তিনজনের ওপরে ছিল। এক, কবির ভাইপো দ্বিপেন্দ্রনাথের ওপর। দুই, দ্বিপেন্দ্রর স্ত্রী হেমলতার ওপর। তিন কবির স্ত্রী মৃণালিনী দেবীর ওপর। দ্বিপু রবীন্দ্রনাথের সংসারের চাল ডাল তেল নুন ঘিয়ের হিসেব রাখতেন। আর হেমলতা দেবী যাবতীয় রান্নাবান্নার ব্যাপারে ছোট কাকিমাকে সাহায্য করতেন।
কবি বলছেন, 'নীচের ঘরে লিখতে বসে প্রায়ই শুনি-চাল চাই, ডাল চাই, তেল ঘি চাই। শুধু চাই আর চাই। যত চাচ্ছ তত পাচ্ছ। খুব মজা তাই না? দ্বিপুর মতো কর্তা আর তোমার মতো গিন্নী সংসারে থাকলে হয়েছে ! দুদিনে সব ফতুস।' কথাটা শুনে মৃনালিনী দেবী চটে গিয়ে বলেন, শোনো, দ্বিপুর মতো মানুষ সংসার বোঝে। ওর সঙ্গে কাজ করে সুখ। তোমার এদিকে নজর দিতে হবে না।' এইরকম টুকরো টুকরো ঝগড়া 'কবির সঙ্গে প্রায়শই কবিপত্নীর হয়ে থাকে।

একবার বিরোধ বাঁধে কবির সঙ্গে বাড়ি পালটানো নিয়ে। আপনারা সবাই জানেন, কবি একজায়গায় বেশীদিন থাকতে পারতেন না। কি শিলাইদহে কি শান্তিনিকেতনে সর্বত্র তিনি বাড়ি পাল্টেছেন। শিলাইদহে থাকাকালীন কখনো পতিসরে কখনো সাজাদপুরে, আবার কখনো পাটের ব্যবসার জন্য কুষ্টিয়ায় বসবাস করেছেন। আবার কখনো পদ্মার বোটে, কখনো আত্রাই বোটে। স্বভাবতই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে সংসারের চাল, ডাল, হাতা, খুন্তি, বটি, এসব নিয়ে যেতে হয়। আর এসব দেখে রবিঠাকুর রেগে যেতেন। কবিপত্নী তখন অন্য লোকের উদ্দেশ্যে বলতেন, 'এসব লোক নিয়ে সংসার করা যায়। অতিথি এলে হুকুম জারি হয়- মালপো আনো, কচুরি আনো, লুচি আনো, সুজি আনো- তখন কম হলে চলবে না। তাহলে এসব করতে হলে উপাদানের দরকার আছে কি না বলো ! এইরকম খুটিনাটি ঝগড়া সংসারে লেগে থাকে কবির সংসারে। তবে দুজনের আন্ডারস্টাডিং মারাত্মক ভাল। দেখে মনে হয় made for each other.