আবাসনের লিফটে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল সোদপুরে। ঘটনায় আবাসনে বিক্ষোভ দেখান আবাসিকরা। তাঁদের দাবি, একবার নয়, একাধিকবার ওই নাবালিকাকে ছোঁয়ার...
আবাসনের লিফটে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল সোদপুরে। ঘটনায় আবাসনে বিক্ষোভ দেখান আবাসিকরা। তাঁদের দাবি, একবার নয়, একাধিকবার ওই নাবালিকাকে ছোঁয়ার চেষ্টা করেছেন বৃদ্ধ। অশ্লীল নজরে দেখতেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিস।
সোদপুর পানশিলায় আবাসনের লিফটে এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা। আবাসনের লিফটে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর দক্ষিণ পানশিলা অঞ্চলের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে অভিযুক্ত বৃদ্ধের আবাসনের ঘরের সামনে বিক্ষোভ আবাসিকদের।
আবাসিকদের অভিযোগ, আবাসনের চার তলায় বসবাসরত এক বৃদ্ধ লিফটের ভিতর এক নাবালিকাকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয় ওই আবাসনে বসবাসকারী মহিলা ও নাবালিকাদের উপর উঠে এসেছে তার অশ্লীল আচরণের অভিযোগ। গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ওই ফ্ল্যাটে বসবাসরত মহিলারা। ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে অনড় আবাসনের আবাসিকরা।