ভোট নিরাপত্তায় শান দিতে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর অবজার্ভারদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশন। যদিও বাংলার অবজার্ভারদের সঙ্গে বিবাদ শুরু হতেই তামিলনাড়ুর অবজার্ভারদের জানানো হয় তাদের সঙ্গে পরে ব...
ভোট নিরাপত্তায় শান দিতে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর অবজার্ভারদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশন। যদিও বাংলার অবজার্ভারদের সঙ্গে বিবাদ শুরু হতেই তামিলনাড়ুর অবজার্ভারদের জানানো হয় তাদের সঙ্গে পরে বৈঠক করবেন। কী নিয়ে বাকবিতণ্ডা?
কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে আচমকা প্রশ্ন করেন, 'আপনার কেন্দ্রে কতগুলি বুথ রয়েছে।' প্রশ্ন শুনে ঘাবড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ পর উত্তর দেন, কোচবিহারে ১২৫টি বুথ রয়েছে। অনুরাগের ভূমিকায় ক্ষুব্ধ হন জ্ঞানেশ কুমার। বৈঠকে সকলের সামনেই বলেন, 'তুমি বাড়ি চলে যাও। এটা তোমার জায়গা নয়।'
এরপরই পাল্টা অবজার্ভার জানান, 'আপনি আমায় এই ধরনের কথা বলতে পারেন না। আমি এই ধরনের কথা শুনতে বাধ্য নয়। এরপরই বাদ বিবাদ শুরু হয়। তারপরেই কোচবিহার দক্ষিণের অবজার্ভার মেজাজ হারান বলে সূত্রের খবর। বৈঠকের মাঝে কোচবিহার দক্ষিণের অবজার্ভারকে তাঁর পদ থেকে সরিয়ে দিল কমিশন।
বৈঠকে বাংলার অবজার্ভার ও অন্যান্য অফিসারদের কড়া বার্তা দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে। কোনো হিংসা ও অনৈতিক কার্যকলাপকে প্রশ্রয় নয়। কলিয়াচকের পুনরাবৃত্তি নয় এবং বাংলার কোথাও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ। কমিশনকে অন্ধকারে রেখে ঘটনা চাপা যায় না। যে এই কাজ করবে কমিশন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার।