পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গুরুতর অভিযোগ জানাল ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় এমন মন...
পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গুরুতর অভিযোগ জানাল ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় এমন মন্তব্য করেছেন, যা ভোটারদের প্রভাবিত করতে পারে। এমনকি ভয় দেখানো এবং হিংসা উস্কে দেওয়ার সামিল। এমন বক্তব্য রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বাধা।
অভিযোগপত্রে বলা হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি, ভোট ও গণনার দিন “প্রতিরোধ গড়ে তোলার” আহ্বান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলেও দাবি করা হয়েছে।এছাড়াও, বসন্তীতে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনাকেও এই প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। দলের অভিযোগ, এই ধরনের বক্তব্য ও ঘটনার ফলে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
বিজেপির দাবি, এই ঘটনাগুলি আদর্শ আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার লঙ্ঘন। তাই দ্রুত হস্তক্ষেপ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমেশনের কাছে আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে নির্বাচনী প্রচার থেকে বিরত রাখা, সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং আরও পর্যবেক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে। মমতার বিরুদ্ধে 'জীবনহানি'র হুমকির অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার।