উত্তরবঙ্গের সড়ক যোগাযোগে বড় উন্নতির পথে কেন্দ্র। দার্জিলিংয়ের সেবকে তিস্তা নদীর উপর ৬ লেনের সেতু তৈরির জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় এই তথ্...
উত্তরবঙ্গের সড়ক যোগাযোগে বড় উন্নতির পথে কেন্দ্র। দার্জিলিংয়ের সেবকে তিস্তা নদীর উপর ৬ লেনের সেতু তৈরির জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছেন মন্ত্রী নীতিন গডকরী নিজেই।
জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কে (আগের ৩১ নম্বর) প্রস্তাবিত এই সেতুর দৈর্ঘ্য হবে ৬.৯১ কিলোমিটার। সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তাও তৈরি হবে। মূলত উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও গতিশীল করতেই এই প্রকল্প। মূূলত, শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ দেশের কৌশলগত দিকের কথাও মাথায় রাখা হয়েছে এক্ষেত্রে। বর্তমানে ১০ নম্বর জাতীয় সড়কই সিকিম হয়ে চিন-ভারত সীমান্তে যাওয়ার প্রধান পথ। এই রাস্তা দিয়েই পর্যটক, স্থানীয় বাসিন্দা ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। তবে নতুন সেতু হলে যানজট কমবে এবং পরিবহণে সময় বাঁচবে।
এমতাবস্থায় এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী মোদী ও মন্ত্রী গডকরীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন। সমাজ মাধ্য়েমে পোস্ট করে জানিয়েছেন, পাহাড়ি এলাকার ভৌগোলিক পরিস্থিতি ও করিডরের গুরুত্বের কথা মাথায় রেখে মজবুত সেতুর প্রয়োজন ছিল। কাজ দ্রুত শেষ করতে রাজ্য সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, মাতিগাড়ার বালাসন থেকে সেবক পর্যন্ত নির্মীয়মাণ এলিভেটেড করিডরের সঙ্গে যুক্ত হলে শিলিগুড়ি, কালিম্পং, ডুয়ার্স ও দার্জিলিংয়ের যোগাযোগ আরও মসৃণ হবে। তবে নির্মাণ শুরু ও শেষের দিনক্ষণ এখনও জানানো হয়নি প্রশাসনের তরফে।