মণি ভট্টাচার্যঃ 'চুরি হয়ে গেছে বাচ্চা। একটি মহিলা এবং একটি বাচ্চার এমন ছবি দিয়ে গুজব রটানো হচ্ছে যে বাচ্চাটি নাকি চুরি হয়ে গেছে। এবং ওই মহিলাই নাকি ওই বাচ্চাটিকে চুরি করেছেন। এবং গুজবের ঐ সতর্ক বার্...
মণি ভট্টাচার্যঃ 'চুরি হয়ে গেছে বাচ্চা। একটি মহিলা এবং একটি বাচ্চার এমন ছবি দিয়ে গুজব রটানো হচ্ছে যে বাচ্চাটি নাকি চুরি হয়ে গেছে। এবং ওই মহিলাই নাকি ওই বাচ্চাটিকে চুরি করেছেন। এবং গুজবের ঐ সতর্ক বার্তাতে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে কারণ বারাসত সহ সংলগ্ন এলাকাজুড়ে একটি চক্র চলছে যারা শিশুদের কিডন্যাপ করছে। এবং তাঁর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। যদিও এই খবর সমস্তটা ভুয়ো ও গুজব তা নিশ্চিত করে বারাসত জেলা পুলিশ প্রশাসন।
সম্প্রতি বারাসত থানার অন্তর্গত কাজীপাড়ায় একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ওই শিশুটির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও ওই ঘটনায় মৃত শিশুর পরিবারের তরফে অভিযোগ তোলা হয় যে, যখন পুলিস ওই মৃতদেহটিকে উদ্ধার করে তখন ওই শিশুর কিডনি ও চোখ ছিল না। এই অভিযোগে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও ওই ঘটনার তদন্তে নেমে এক মহিলাকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যেই ওই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বারাসত থানার পুলিশ। এরপরেই 'শিশু চুরি'র এমন গুজব রটে যায় বারাসত সহ বেশ কিছু এলাকায়।
এবার ওই গুজব রুখতেই পদক্ষেপ বারাসত জেলা পুলিশ সহ বারাসত থানার। এমন ঘটনা রুখতে ইতিমধ্যেই বারাসত জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুকে এই ঘটনা সম্পর্কিত বিশেষ তথ্যও দেওয়া হয়েছে। পাশাপাশি এই গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন বারাসত থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, \'বারাসতে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেই এমন গুজব রটেছে। যা সম্পূর্ন মিথ্যে।' পাশাপাশি তিনি এ প্রসঙ্গে জানান বারাসত থানা ও বারাসত জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছেন।