পানিহাটিতে এবার হাইভোল্টেজ ভোট। আরজিকরে নির্যাতিতার মা রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হয়ে রাজ্যে নারী-সুরক্ষার প্রশ্ন তুলে ভোট চাইছেন। অন্যদিকে, সূচ্যগ্র জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। এমতাবস্থায়,...
পানিহাটিতে এবার হাইভোল্টেজ ভোট। আরজিকরে নির্যাতিতার মা রত্না দেবনাথ বিজেপির প্রার্থী হয়ে রাজ্যে নারী-সুরক্ষার প্রশ্ন তুলে ভোট চাইছেন। অন্যদিকে, সূচ্যগ্র জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। এমতাবস্থায়, পানিহাটির সহকারী রিটার্নিং অফিসারকে বিজেপির পতাকা বাঁধতে দেখা গেল এবং সেই ভিডিয়ো প্রকাশ্যে এল। নির্বাচন কমিশনের কাছে ভিডিয়ো-লিঙ্ক দিয়ে অভিযোগ করল তৃণমূল। এবং, ওই সহকারী রিটার্নিং অফিসার অতনু চৌধুরীকে সাসপেন্ড করল কমিশন। এবং, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
পানিহাটি বিধানসভার অন্তর্গত সাউথ স্টেশন রোডের বাসিন্দা অতনু চৌধুরী পেশায় শিক্ষক। তিনি বারাসাত সার্কেলের স্কুলের পড়ান। অতনু চৌধুরীকে পানিহাটি বিধানসভার নির্বাচনের অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি এই অতনু চৌধুরীকে আগরপাড়া সাউথ স্টেশন রোডের বিজেপি কার্যালয়ে বসে পতাকা বাঁধতে দেখা গিয়েছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল নেতৃত্ব। কমিশনকেও অভিযোগ জানিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই অতনু চৌধুরীকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।
এই ঘটনায় তৃণমূলের কটাক্ষ, ওই রিটার্নিং অফিসারকে বিজেপির পতাকা বাঁধতে দেখা গিয়েছে প্রকাশ্যে। কিন্তু জ্ঞানেশ কুমারও একই কাজ করে চলেছেন নেপথ্যে। অন্যদিকে বিজেপির বক্তব্য, কমিশন যে পক্ষপাতদুষ্ট নয়, তারই প্রমাণ পাওয়া গেল এই ঘটনায়।