মাদ্রাসা সার্ভিস কমিশন কে দু লক্ষ টাকার আর্থিক জরিমানা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের গ্রুপ ডি- র প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় ৩ হাজার শূন্যপদ ...
মাদ্রাসা সার্ভিস কমিশন কে দু লক্ষ টাকার আর্থিক জরিমানা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের গ্রুপ ডি- র প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় ৩ হাজার শূন্যপদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কমিশন জানায় তারা আবারও পরীক্ষা নিতে চায়। কিন্তু কমিশনের সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। এবার ওই মামলার শুনানিতে মাদ্রাসা বোর্ডকে ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের।