ভোট মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শেষ দফার ভোটের অশান্তিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় পুলিসের সঙ্গে আবারও খন্ড যুদ্ধে জড়িয়েছে গ্রামবাসীরা...
ভোট মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শেষ দফার ভোটের অশান্তিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় পুলিসের সঙ্গে আবারও খন্ড যুদ্ধে জড়িয়েছে গ্রামবাসীরা। অভিযোগ, সেখানে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয় পুলিসের ধরপাকড়। পুলিসকে আটকাতে লাঠি হাতে পথে নেমেছেন মহিলারা। এমনিক পুলিসের হাতাহাতি পর্যন্ত হয় মহিলাদের। পুলিসের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন এক বিজেপি কর্মী। তড়িঘড়ি ওই ব্য়ক্তিকে চিকিৎসার জন্য় হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিলাদের অভিযোগ, এদিন সাধন নন্দী নাম এক ব্য়ক্তিকে গ্রেফতার করতে যায় পুলিস। কিন্তু তাঁকে পেয়ে অন্য় একজনকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয় সন্দেশখালির আগারহাটিতে। ঘটনায় রীতিমত পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রমিলা বাহিনী। এছাড়াও গ্রামে গ্রামে পুলিস তল্লাশি করার নামে গ্রামবাসীদের উপর অত্য়াচার চালাচ্ছে। সেখানে বাদ যাচ্ছেন না মহিলারা। পুলিসের এই অত্য়াচারের বিরুদ্ধে রাস্তায় গাছের গুঁড়ি ফেলেও বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা।
পাশাপাশি, ভোটের শেষ পর্বের দিন পুলিস বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে। সেই কারণে শনিবারের পর রবিবারও মহিলাদের বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মীদের গ্রেফাতারির জেরে পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলারা। যা নিয়ে ভোটের পরের দিন তপ্ত আর থমথমে হয়ে রয়েছে সন্দেশাখালি গ্রাম।