বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ হাওড়ার ডোমজুরের জোধগিরি এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করা হয়। কুরুচিকর ভাষায় গালিগালাজও করা হয়।...
বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ হাওড়ার ডোমজুরের জোধগিরি এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করা হয়। কুরুচিকর ভাষায় গালিগালাজও করা হয়। নিশানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধুমাত্র বিজেপি করার কারণে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিজেপি কর্মীর মা।
অপরদিকে, তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা যেন থামছেই না। বিজেপি করায় কি অপরাধ হয়ে দাঁড়িয়েছে? যার কারণে বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি করা হচ্ছে। আতঙ্কে ডোমজুড়ের ধারা পরিবার।