সপ্তাহ দু’য়েক আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তার পরেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জোরদার প্রচারও শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। এদিকে ...
সপ্তাহ দু’য়েক আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তার পরেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জোরদার প্রচারও শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। এদিকে জেলায় জেলায় গিয়ে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই নওদা থেকে দলের নেতা কর্মীদেরকে কড়া বার্তা দিলেন অভিষেক।
নওদা থেকে অভিষেক দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া ভাষায় বলেছেন, ‘আমি সবার উপর নজর রাখছি। এটাকে সতর্কবার্তা হিসেবে নাও। যে দলের জার্সি পড়ে রয়েছেন, তবে সেই দলের প্রতিই অনুগত থেকো। অন্য দলের হয়ে খেলো না।” সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘নির্বাচনে তৃণমূল অবশ্যই জিতবে, এ নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু, অন্য দলের হয়ে খেললে, নির্বাচন শেষে তোমাদের লাল কার্ড দেখিয়ে বিদায় করে দেব।’
এদিন নওদায় অভিষেকের (Abhishek Banerjee) সভায় চরম বিশৃঙ্খলা হয়েছিল। বিক্ষোভ থেকে শুরু করে চেয়ার ভাঙচুর চলে। অভিযোগ, টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীদের বিক্ষোভ। তা নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, “যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করে দলকে চাপে রাখার জন্য। আপনাদেরকে কিন্তু দল ক্ষমা করবে না। আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি”। সঙ্গে বলেছেন, ‘কারোর প্রার্থী নিয়ে মনমালিন্য থাকলে, সেক্ষেত্রে ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট আমার হয়ে পড়বে’ এই লড়াই বাংলার অধিকার, সংস্কৃতি রক্ষা করার লড়াই বললেও জানিয়েছেন তিনি।