কর্মবিরতির মাঝেই অভিনব প্রতিবাদে সামিল মালদা মেডিক্যাল কলেজের জুনিয়ার ও সিনিয়র ডাক্তাররা। পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে ক্লিনিক খুলে দিলেন পরিষেবা। একদিকে যখন আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দ...
কর্মবিরতির মাঝেই অভিনব প্রতিবাদে সামিল মালদা মেডিক্যাল কলেজের জুনিয়ার ও সিনিয়র ডাক্তাররা। পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে ক্লিনিক খুলে দিলেন পরিষেবা। একদিকে যখন আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, তখন প্রতিবাদের এক ভিন্ন ভাষা। এভাবেও যে প্রতিবাদ করা যায় তারই প্রমাণ দিলেন মালদা মেডিক্যাল কলেজের জুনিয়ার ও সিনিয়র ডাক্তাররা।
পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে ক্লিনিক খুলে দিলেন পরিষেবা। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। মালদা মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডাক্তার ফোরামের পক্ষ থেকে মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে ক্লিনিক খুলে পরিষেবা দিলেন চিকিৎসকরা। আরজি করের ঘটনার পর থেকেই কর্মবিরতি মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন জুনিয়ার ডাক্তাররা। এদিন বহু মানুষ ভিড় করেন ক্লিনিকে। বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি মাপা হল ব্লাড প্রেসার। উল্লেখযোগ্যভাবে, এই ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে, সেখানেও লেখা রয়েছে আর জি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।
উল্লেখ্য, স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় ৫০জন চিকিৎসক। তাঁরা চাইছেন জেলার কোণায় কোণায় ছড়িয়ে পড়ুক প্রতিবাদ, শাস্তি পাক দোষীরা।