শহর জুড়ে ইনফ্লুয়েঞ্জার দাপট। চিকিৎসক মহল সূত্রে খবর, বিগত দু'সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, শহরে ৩২জনের দেহে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। সেকারণেই আতঙ্ক না ছড়িয়ে সাবধা...
শহর জুড়ে ইনফ্লুয়েঞ্জার দাপট। চিকিৎসক মহল সূত্রে খবর, বিগত দু'সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, শহরে ৩২জনের দেহে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। সেকারণেই আতঙ্ক না ছড়িয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। স্বাস্থ দফতর থেকেও সতর্কতা জারি করা হয়েছে।
ডেঙ্গির সঙ্গে লাফিয়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। সংক্রামক রোগ বিশেষজ্ঞের সূত্রে জানা গিয়েছে, বিগত এক মাসে কেবল কলকাতায় প্রায় ৪০ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতেও ওই সংক্রমণের খবর এসেছে। জানা গিয়েছে ১ জুলাই থেকে ১৬ পর্যন্ত ৫৫ টেস্ট হয়েছে। এর মধ্যে ৩২ ইনফ্লুয়েঞ্জা এ পাওয়া গিয়েছে। পাশাপাশি ৮ জন অ্যাডমিট হয়েছে যাদের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিদিন বিভিন্ন ক্লিনিকে টেস্ট করতে আসা রোগীর সংখ্যা গড়ে ৫ জন। চিকিতসকদের দাবি প্রতি বছর বর্ষার আগে তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার ওঠানামার কারণে এই সংক্রমণ দেখা যায়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের আগে আক্রমণের সম্ভাবণা রয়েছে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের।
চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, যদি কেউ জ্বর এবং ফ্লুর অন্যান্য উপসর্গ লক্ষণ দেখতে পেলে নিজেকে আলাদা করে রাখা ভালো যাতে অন্যরা সংক্রমিত না হয়। পাশাপাশি বর্ষা শুরু হওয়ার আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়াও গুরুত্বপূর্ণ।