আড়িয়াদহ ভাইরাল ভিডিও কাণ্ডে মঙ্গলবার জয়ন্তের ৮ সঙ্গীর ৬ জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিস। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের পুলিস কমিশনার জানালেন ধৃতদের হেফাজতে নি...
আড়িয়াদহ ভাইরাল ভিডিও কাণ্ডে মঙ্গলবার জয়ন্তের ৮ সঙ্গীর ৬ জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিস। বুধবার সকালে সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের পুলিস কমিশনার জানালেন ধৃতদের হেফাজতে নিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ। বেলঘড়িয়া থানার পুলিস ছট্টু এবং সুভাষ কে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া, মহিলা নির্যাতন, সংগঠিত ভাবে অমানবিক মারধরের ঘটনায় আরও একটি সদঃপ্রনোদিত মামলা রজু করেছে পুলিস।
ব্যারাকপুর পুলিস কমিশনারেট এবং বেলঘড়িয়া থানা একটি সদঃপ্রনোদিত মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতে পুলিস জয়ন্ত সিংয়ের দুইজন ঘোনিষ্টকে গ্রেফতার করেছে। বেলঘড়িয়া থানার পুলিস ছট্টু এবং সুভাষ কে ৭ দিনের পুলিস হেফাজতের আবেদন করে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া, মহিলা নির্যাতন, সংগঠিত ভাবে অমানবিক মারধরের ঘটনায় আরও একটি সদঃপ্রনোদিত মামলা রজু করেছে পুলিস। ভিডিয়োটি যত পুরনোই হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ব্যারাকপুরের পুলিস কমিশনার।
ব্যারাকপুর পুলিস কমিশনার জানান, ভাইরাল ভিডিও কাণ্ডে জায়ান্ত সিং সহ ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। ওই ঘটনায় বেলঘড়িয়া থেকে গ্রেফতার তারাতলা ক্লাবে পৈশাচিক অত্যাচারকারীদের দুজন। যে উইকেট দিয়ে যে মারছিল তার পাশে দাঁড়িয়ে থাকা ২ জন, যারা ওই নির্যাতিতার পা ধরে ছিলেন, একজনের নাম সুভাষ, অপর একজন ছোট্টু, বেলঘড়িয়া থেকে তাঁদের গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিস। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও তিনি আরও জানান বুধবার ফের জায়েন্ত সিং কে ২ দিনের জেল হেফাজতের পর ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। জায়েন্ত সিং এর বিরুদ্ধে বেলঘড়িয়া থানার পুলিশ আড়িয়াদহে অস্ত্র চালনো শেখানো ও তালিমের জন্য এবং বে-আইনি অস্ত্র রাখার মামলা রজু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।পুলিশ তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন ব্যারাকপুর আদালতের কাছে। পুলিস কমিশনার অলক রজারিয়া বলেন জয়ান্তের বিরুদ্ধে আগের অভিযোগের রেকর্ড খতিয়ে দেখে ৩৪১, ৩৫৪, ৩২৬, ৩০৮, ৫০৬ এবং ৩৪ আইপিসি তে মামলা রুজু হয়েছে। যাহেতু মামলাগুলি আগের তাই মামলা গুলি আইপিসিতে করা হয়েছে।