ফের সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ হতেই জয়ী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের রাণীমা অমৃতা সিং-কে হারিয়ে ৫৪ হাজারের বে...
ফের সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ হতেই জয়ী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের রাণীমা অমৃতা সিং-কে হারিয়ে ৫৪ হাজারের বেশি ভোটে জয়ী মহুয়া মৈত্র। প্রথমে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে সংসদ থেকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি। তবে জটিলতার মুখেও নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিলেন মহুয়া।
ভোট প্রচারে দাপিয়ে বেড়ান মহুয়া। ভোটের টিকিট পাওয়ার পরেও মহুয়ার কলকাতার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ও নিজের জায়াগায় অটল হয়ে প্রচার চালিয়েছিলেন তিনি। নিজের কেন্দ্র থেকে জয়ী হয়ে আবারও সংসদে পা রাখছেন মহুয়া মৈত্র।