অভিযোগের তিরে গৃহবধূর ভাসুর সুখচাঁদ মাইতি। পরবর্তীতে জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। তবে ভুবনমঙ্গলপুরে কান পাতলে শোনা যায়, সুখচাঁদ মাইতির দাপটের কথা। সুখচাঁদের ভয়ে টুঁ শব্দ করা...
কুলতলির পাশাপাশি খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবনমঙ্গলপুর গ্রাম। ভাসুর-বৌমার অবৈধ সম্পর্ক দেখে ফেলেছিলেন এক প্রৌঢ়া। তার মাশুল যে এইভাবে দিতে হবে তা কে জানত। প্রৌঢ়াকে নিগ্রহের পর হাত বেঁধে মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তাঁকে নাকি বাড়ি থেকে ১০০ মিটার দূরে ফেলে দিয়ে আসা হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় গ্রাম জুড়ে শোকের আবহ। এরই মাঝে মনে সাহস জুগিয়ে সিএনের প্রতিনিধির সামনে মুখ খুলেছেন মৃতার মেয়ে। অভিযোগ, কম্পিউটারে টাইপিং করা ইংরেজি ভাষায় কিছু লেখা ছিল কাগজে। কিন্তু কি লেখা ছিল সেই কাগজে? সেই ব্যাপারে নাকি কিছুই জানা ছিল না। এমনকি পড়েও শোনায়নি পুলিস। একপ্রকার অন্ধকারে রেখেই ওই কাগজে সই করানো হয় বলে অভিযোগ মৃতার মেয়ের।
অভিযোগের তিরে গৃহবধূর ভাসুর সুখচাঁদ মাইতি। পরবর্তীতে জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। তবে ভুবনমঙ্গলপুরে কান পাতলে শোনা যায়, সুখচাঁদ মাইতির দাপটের কথা। সুখচাঁদের ভয়ে টুঁ শব্দ করার জো ছিল না গ্রামবাসীদের। প্রশ্ন ওঠে, কোন প্রভাবশালীর মদতে দাপট বেড়েছিল সুখচাঁদের? নেপথ্যে শাসক যোগ? কোন সত্য আড়ালের চেষ্টা করছে পুলিস? মৃতার মেয়ের অভিযোগ, পুলিস চলে যাওয়ার পরই মৃতার ভাইয়ের কাছে ফোন যায় পঞ্চায়েত সদস্যের। সংবাদমাধ্যমের সামনে মুখ বন্ধ রাখার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট চুপচাপ মেনে নেওয়ার কথা বলা হয় পঞ্চায়েতের তরফে। তবে কি ময়নাতদন্তের রিপোর্টে 'অসঙ্গতি' আড়ালের চেষ্টায় তড়িঘড়ি \'হুমকি\' ফোন? কাকে বাঁচানোর চেষ্টা?
এখানেই শেষ নয়, মৃতার মেয়ে আরও অভিযোগ, সুখচাঁদের পরিবারের তরফে দাবি করা হয়, পারিবারিক সমস্যার কারণেই নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্রৌঢ়া। এমনটাই নাকি উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। তবে মৃত্যুর আগে যে স্বীকারোক্তি দিয়ে গেছেন প্রৌঢ়া। তারপরেও কীভাবে বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট কোনও অসঙ্গতি নেই? প্রশ্ন তুলেছেন মৃতার মেয়ে।
তবে কি আরজি করের পুনরাবৃত্তি ঘটতে চলেছে পটাশপুরে? সুখচাঁদের পরিবারের তরফদারি করছে পুলিস? এরপরে কি পুলিস ও রাজ্যের আইন-শৃঙ্খলার প্রতি ভরসা রাখতে পারবে মানুষ?