প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের মামলায় ধৃত কুন্তল ঘোষ,কৌশিক মাঝি এবং পার্থ সেন। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয় তিনজনকেই। কুন্তল ঘোষ,কৌশিক মাঝি,তাপস মন্ডলের জামিনের মামলার শুনা...
প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের মামলায় ধৃত কুন্তল ঘোষ,কৌশিক মাঝি এবং পার্থ সেন। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয় তিনজনকেই। কুন্তল ঘোষ,কৌশিক মাঝি,তাপস মন্ডলের জামিনের মামলার শুনানির রায়দান আপাতত স্থগিত। আগামী ২১শে অগাস্ট প্রাইমারী টেট মামলার পরবর্তী শুনানি নির্দেশ দিয়েছে আদালত।
নিয়োগ মামলায় দুবছর আগে সিবিআই-র হাতে গ্রেফতার হয় হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুর সংশোধনাগার থেকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়। কুন্তল ঘোষ, কৌশিক মাঝি এবং পার্থ সেনকে। এদিন এজলাসে কুন্তল ঘোষের আইনজীবী মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, তদন্তের স্টেটাস জানার অধিকার রয়েছে আমাদের। কোনো অভিযোগের প্রমাণ ছাড়াই দের বছরের বেশি সময় ধরে কুন্তলকে জেলে রাখা হয়েছে। উত্তরে সিবিআইয়ের আইনজীবী জয়কিসন গৌতম জানান, তদন্তের সাপেক্ষে হেফাজতে রাখার দরকার রয়েছে। পাশিপাশি কৌশিক মাঝি এবং পার্থ সেনের আইনজীবীও একই দাবি করে বলেন কেন সিবিআই এখনও তদন্তের অবস্থান স্পষ্ট করছে না।