বাতিল রেশন কার্ডের তথ্য় হাতে পেল ইডি। খাদ্য় দফতরের কাছে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছিল ইডি। সূত্রের খবর, তৃতীয়বার নোটিশের পর অবশেষে হাজার পাতার নথি সিজিও কমপ্...
বাতিল রেশন কার্ডের তথ্য় হাতে পেল ইডি। খাদ্য় দফতরের কাছে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছিল ইডি। সূত্রের খবর, তৃতীয়বার নোটিশের পর অবশেষে হাজার পাতার নথি সিজিও কমপ্লেক্সে পাঠালো খাদ্য় দফতর।
ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতির তদন্তে প্রচুর ভুয়ো রেশন কার্ডের তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, প্রত্যেকটি জেলায় রেশন বণ্টন দুর্নীতির জাল ছড়িয়ে তৈরি হয়েছে এই ভুয়ো রেশন কার্ডের চক্র। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি কোনও পরিবারের সদস্যের মৃত্যু হয়, তাহলে সেই মৃত ব্যক্তির ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশনের সামগ্রী পরিবারের বাকি সদস্যরা নিচ্ছে। শুধু তাই নয়, ইডির আরও দাবি, যে কোনো পরিবার যদি এক এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তাহলেও তাদের নামও পরিচয় দিয়ে একাধিক ভুয়ো রেশন কার্ড তৈরি করা হত।
উল্লেখ্য়, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই ইডি গ্রেফতার করেছে জ্য়োতিপ্রিয় মল্লিক সহ শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে। বিভিন্ন তথ্য়ের ভিত্তিতে চলছে তদন্ত। এবার দেখার পালা এই নথির ভিত্তিতে পরবর্তী চার্জশিটে ইডি কী দাবি করে।