রাজ্য়ের চারটি কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করল তৃণমূল। ২০২১ সালে জেতা তিন কেন্দ্র উপনির্বাচনে হারাল বিজেপি। মানিকতলায় বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবেকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ...
রাজ্য়ের চারটি কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করল তৃণমূল। ২০২১ সালে জেতা তিন কেন্দ্র উপনির্বাচনে হারাল বিজেপি। মানিকতলায় বিজেপি প্রার্থী কল্য়াণ চৌবেকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। মানিকতলায় ৬২১১২ ভোটে জয়ী হন তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। তিনি জীবিত থাকাকালীনই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলার গণনায় কারচুপির অভিযোগ তুলে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তারপর সাধনবাবু প্রয়াত হলেও দীর্ঘদিন উপনির্বাচন হয়নি ওই আসনে। তাঁর স্ত্রী\'কেই এবার প্রার্থী করেছেন দলনেত্রী। অবশেষে ২০২৪ গত ১০ জুলাই উপনির্বাচন হয় মানিকতলায়।
এরপর ষষ্টদফার গণনা শেষে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সুপ্তিদেবী। গণনা শেষে দেখা গেল এবারও মানিকতলা তৃণমূলের দখলেই। সাধন পাণ্ডের গড় তাঁর স্ত্রীর হাত ধরে মানিকতলায় তৃণমূলের দখল থাকায় খুশি দল। আবির খেলায় মেতেছেন কর্মীরা। অন্য়দিকে বিজেপি প্রার্থী চৌবের মুখে শোনা গেল কারচুপির অভিযোগ। এই বিষয়ে সুপ্তি পাণ্ডে বলেন, ‘যদি কেউ রিগিংয়ের অভিযোগ করেন, সেক্ষেত্রে একটা বুথের ফল আমরা ধরব না। তাতেও তৃণমূল কংগ্রেসই জয়ী।’
সম্প্রতি একটি চাঞ্চল্যকর কল রেকর্ডিং প্রকাশ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে মানিকতলায় বিজেপিকে জেতানোর জন্য কুণালবাবুর কাছে সহযোগিতার আর্জি করতে শোনা যায় কল্যাণকে। বিনিময়ে পদের প্রলোভনও দেখানো হয়। যা প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এত চেষ্টা সত্ত্বেও মানিকতলা অধরাই রইল বিজেপির কাছে।