Calcutta Television Network

ক্যাটস আই পরার আগে সাবধান! জানুন, এই রত্ন ধারণের সঠিক নিয়ম ও শুভ দিন

ক্যাটস আই পরার আগে সাবধান! জানুন, এই রত্ন ধারণের সঠিক নিয়ম ও শুভ দিন

29 November 2025 , 04:21:17 pm

মানুষ জীবনে আর্থিক স্বচ্ছলতা থেকে শুরু করে মানসিক শান্তি, লেখাপড়ায় মনোযোগ আরও বিবিধ কারণে রত্ন ধারন করে থাকেন। নবগ্রহের বিভিন্ন গ্রহের মধ্যে অন্যতম হলেন কেতু। আর, এই কেতুর প্রভাবের জন্য অনেকেই ক্যাটস আই ধারণ করে থাকেন। কেতু যদি আবার কারোর শুভ স্থানে বাস করে তাহলে সেই ব্যাক্তি জীবনে সম্পদ, অপরিসীম সন্মান ও সন্তানের সুখ লাভ করে থাকেন। এমনকি, জীবনের আত্মবিশ্বাসের কোনো অভাব হয় না।

অন্যদিকে, কেতুর অশুভ প্রভাব কারোর ওপর পড়লে আর্থিক ক্ষতি থেকে শুরু করে ত্বকের রোগ থেকে শুরু করে জয়েন্টে জয়েন্টে ব্যথা, চুল পরার মরণ সমস্যার সম্মুখীন হতে পারেন। এইসব সমস্যা এড়ানোর জন্য আবার অনেকে ক্যাটস আই ধারণ করে থাকেন। তবে, তা অবশ্যই কোনো জোতিষীর সঙ্গে আলোচনা করে ধারণ করা উচিত। কেউই যদি পরামর্শ না নিয়ে ধারণ করেন তাহলে হিতে বিপরীতও ঘটতে পারে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক কোন রাশির মানুষদের ওপর কেতুর প্রভাব সবথেকে বেশী পরে কিংবা ক্যাটস আই কাদের ধারণ করা উচিত? 

মীন রাশিতে যাঁদের সূর্যের অবস্থানের রয়েছে, তাঁদের ওপর কাটার নেগেটিভ প্রভাব পড়ে। এই কারণে মীন রাশির মানুষেরা ক্যাটস আই পড়তে পারেন। তবুও, এই রত্ন ধারণ করার আগে জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।

ক্যাটস আই পরার নিয়ম:

১) এই রত্ন সবসময়ে ৭, ৫ বা ৩ ক্যারটের পরা উচিত।

২) এই রত্ন রূপ দিয়ে বাঁধিয়ে পরা উচিত। 

৩) ক্যাটস আই ধারণ করার সঠিক আঙুল হল মধ্যমা।

৪) এই রত্ন ধারণ করার জন্য বৃহস্পতিবার কিংবা শনিবার পুজো করে ও শুদ্ধ করে ধারণ করা উচিত। 

ক্যাটস আই ধারণের উপকার:

১) কেতুর অশুভ প্রভাব কমায়

২) হঠাৎ বিপদ থেকে রক্ষা করে 

৩) মানসিক শান্তি ও স্থিরতা বাড়াতে সাহায্য করে 

৪) সঠিক নিয়মে ধারণ করলে পেশাক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়ে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN