যাঁরা একটু জ্যোতিষশাস্ত্র মানেন তাদের মধ্যে কম বেশি অনেকেই জানেন বাড়িতে ময়ূরের পালক রাখলে ইতিবাচক প্রভাব ফেলে। ময়ূরের পালক-এর প্রভাবে বাড়ির নেগেটিভিটি কাটিয়ে পজিটিভ এনার্জির সঞ্চার ঘটায়। তবে, এই পালক যদি পারি ঠিক জায়গায় না রাখা হয় তবে উল্টো ফলও প্রদান করতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাড়ির কোথায় ময়ূরের পালক রাখা একেবারেই উচিত নয়-
উত্তর-পূর্ব দিক বা ঈশান কোণ:
যদিও বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর-পূর্ব দিকটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তবুও কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এই দিকে ময়ূরের পালক রাখা ঠিক নয়। বিশ্বাস করা হয়, এটি রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়াতে পারে এবং খরচ বাড়ার কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
নোংরা বা অপরিষ্কার স্থান:
যে কোনো পবিত্র বা শুভ জিনিসকেই নোংরা জায়গায় রাখা উচিত নয়। ময়ূরের পালকও এর ব্যতিক্রম নয়। বাস্তুশাস্ত্র মতে, ঘরের নোংরা স্থানে রাখলে তা অশুভ ফল বয়ে আনতে পারে। পালকে যেন কখনোই ধুলো না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে।
রান্নাঘর: রান্নাঘরে ময়ূরের পালক রাখা উচিত নয়। আগুনের স্থান বা অতিরিক্ত উত্তাপ ময়ূরের পালকের সূক্ষ্ম শক্তিকে অশুদ্ধ করে দিতে পারে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করতে পারে।
বাথরুম বা টয়লেট: ঘরের বাথরুম বা টয়লেটের কাছে দেওয়ালে ভুল করেও ময়ূরের পালক রাখা উচিত নয়। এটি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে বলে মনে করা হয়।
সিন্দুক বা লকারের ভিতরে:
কিছু বিশেষজ্ঞের মতে, আলমারির লকার বা সিন্দুকের ভেতরে ময়ূরের পালক রাখা ঠিক নয়। কারণ ময়ূরের পালক স্বাধীনতা ও ব্যাপ্তির প্রতীক।
লকার বা সিন্দুকের মতো বদ্ধ স্থানে রাখলে এর শুভ শক্তি বাধাপ্রাপ্ত হয় এবং এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন বা ঋণের জালে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে, অনেকে ক্যাশ বাক্সের বাইরে রাখতে পরামর্শ দেন।