Calcutta Television Network

ধনতেরাস কবে, কখন? জেনে নিন কেনাকাটার শুভ মুহূর্ত...

ধনতেরাস কবে, কখন? জেনে নিন কেনাকাটার শুভ মুহূর্ত...

14 October 2025 , 04:24:48 pm

দীপাবলির উজ্জ্বল আলোয় ভেসে যাওয়ার আগমুহূর্তেই আসে ধনতেরাস, সমৃদ্ধি, সৌভাগ্য ও স্বাস্থ্যর প্রতীক এক পবিত্র দিন। ‘ধন’ অর্থ সম্পদ আর ‘তেরাস’ মানে ত্রয়োদশী, এই তিথিতেই দীপাবলির উৎসবযাত্রার সূচনা হয়। হিন্দু পঞ্জিকামতে, ২০২৫ সালে ধনতেরাস পড়ছে ১৮ অক্টোবর, শনিবারে।

ত্রয়োদশী তিথি শুরু হবে ১৮ অক্টোবর দুপুর ১২টা ১৮ মিনিটে, এবং শেষ হবে ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিটে। এদিনের প্রদোষকাল, অর্থাৎ পুজো ও দীপ জ্বালানোর শ্রেষ্ঠ সময়, থাকবে সন্ধে ৫টা ৪৮ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত। পুজোর শুভ মুহূর্ত সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যেই লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরির আরাধনা সর্বাধিক শুভ বলে মনে করা হয়।

ধনতেরাসে সম্পদের দেবতা কুবের, সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী, এবং চিকিৎসাশাস্ত্রের দেবতা ধন্বন্তরি এই তিন দেবতারই পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে তাঁদের আশীর্বাদে ধন, স্বাস্থ্য ও সমৃদ্ধির পথ খুলে যায়। 

এদিন ঘরদোর ভালো করে পরিষ্কার করে, নতুন বস্ত্র পরে, দরজায় রঙোলি আঁকা হয়, আর ঘরের প্রতিটি কোণে জ্বেলে দেওয়া হয় দীপ। বিশেষ করে ‘যম প্রদীপ’ জ্বালানো হয়-যা অকালমৃত্যুর অশুভ প্রভাব থেকে রক্ষা করে বলে বিশ্বাস।

শাস্ত্রমতে, ধনতেরাসে কিছু বিশেষ জিনিস কেনা অত্যন্ত শুভ। যেমন-  সোনা বা রুপো, লক্ষ্মী-গণেশ মূর্তি, নতুন বাসনপত্র, ইলেকট্রনিক গ্যাজেট, কিংবা নতুন গৃহসজ্জার জিনিস। 

বিশ্বাস করা হয়, এই শুভ মুহূর্তে কেনাকাটা করলে ঘরে আসে ধনলক্ষ্মীর কৃপা ও ব্যবসায়ে উন্নতি। তাই এই দিনে প্রতিটি দোকান, বাজার, এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও লেগে থাকে উৎসবের হাওয়া।

ধনতেরাস কেবল কেনাকাটার দিন নয়, এদিন অন্ধকারের প্রতীক দারিদ্র্য ও অশুভ শক্তিকে দূর করে জ্বালানো হয় প্রদীপ, যাতে প্রতিটি গৃহ আলোকিত হয় শুভ শক্তির আলোয়। তাই এই ১৮ অক্টোবর সন্ধে ৭টা ১৬ থেকে ৮টা ২০ এই সময়েই করুন পুজো ও কেনাকাটা। কারণ এই সময়টাই ২০২৫ সালের ধনতেরাসের সবচেয়ে শুভ মুহূর্ত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN