কথায় আছে, নীলা নাকি সবাই সহ্য করতে পারে না। তাই এই রত্ন ধারণ করার আগে বারংবার কোন জ্যোতিষদের থেকে পরামর্শ নিয়ে তবেই ধারণ করা উচিত। নীলা মূলত শনিদেবের প্রকোপ থেকে রক্ষা করে। তবে নীলা যাদের পক্ষে থাকে তাদের উপর অনেক ইতিবাচক প্রভাবও ফেলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা কারা নীলা ধারণ করতে পারবেন-
মকর রাশি:
মকর রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং শনি। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য নীলা সবচেয়ে শুভ এবং কল্যাণকর ফল দেয়।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির অধিপতিও শনি গ্রহ। এই রাশির জাতকদের জন্যও নীলা ধারণ অত্যন্ত ফলপ্রদ।
বৃষ রাশি:
এই রাশির অধিপতি হল শুক্র। আবার শাস্ত্র মতে, শনি ও শুক্রর মধ্যে সম্পর্কের সমীকরণ বেশ ভালো। তাই, কোনো বৃষ রাশির ব্যক্তিরা চাইলে নীলা ধারণ করতে পারবেন, ভালো ফল পেতে পারেন। এই রত্ন আত্মবিশ্বাস বৃদ্ধি করায় ও যেকোনো কাজ করার তাগিদ বাড়িয়ে দেয়। এমনকি, শরীরের অলসতা কাটাতেও সাহায্য করে।
মিথুন রাশি: এই রাশির মানুষেরা সাধারণত খুব চঞ্চল হয়ে থাকে। এমনকি, একটি বেশি চিন্তার ধাতও দেখতে পাওয়া যায়। তাই, এই রাশির ব্যাক্তির নীলা ধারণ করলে একটু হলেও চিন্তা কমে। কাজে মন দিতে পারেন। একাগ্রতা বৃদ্ধি পায়।
তবুও, নীলা কিংবা যেকোনো রত্ন ধারণের আগে জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।