জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমাদের জীবনে এমন অনেক কান্ড ঘটে যাকিনা অজান্তেই ঘটে যায়। এই ধরুন যেমন কোন ধরনের উপহার দেওয়া উচিত কিংবা কোন দিন চুল, দাড়ি, নখ কাটা অনুচিত, এই ধরনের ছোটখাটো ভুল অসংখ্য মানুষের জীবনে হয়েই থাকে। প্রসঙ্গত জ্যোতিষ শাস্ত্রে নাকি আবার সপ্তাহে সাত দিনের জন্য কোন দিন কোন রঙের পোশাক পরা উচিত তা নিয়েও বিস্তৃতভাবে বলা রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিন কোন রঙের জামা পরা উচিত-
রবিবার: এটা সূর্য দেবতার দিন। তাই, এদিন লাল, কমলা, সোনালী, মেরুন রংয়ের পোশাক পরা উচিত। সূর্য হলেন সব গ্রহের দেবতা। এই রং শক্তি, মান-সম্মান এবং যশের প্রতীক।
সোমবার: এটা দেবাদিদেব মহাদেবের বার। এদিন সাদা, হালকা নীল, হালকা হলুদ, ঘিয়ে, রূপোলি রঙের পোশাক পড়লে ভালো। চাঁদ মনের শান্তি, বিশুদ্ধতা ও শীতলতার প্রতীক। সাদা বা হালকা রং মন শান্ত রাখে।
মঙ্গলবার: এটা হনুমান অর্থাৎ বজরংবলীর দিন। এদিন আবার মঙ্গল গ্রহের দেবতা হনুমান। এদিন লাল, কমলা, গোলাপি রংয়ের পোশাক পরিধান করা উচিত। মঙ্গল গ্রহ শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। এই রং সৌভাগ্য নিয়ে আসে।
বুধবার: এটা গণেশের বার। আবার, বুধ গ্রহের দিন হিসাবেও মান্যতা দেওয়া হয়। এদিন সবুজ রংয়ের পোশাক পরা উচিত। বুধ গ্রহ বুদ্ধি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। সবুজ রং কোষ্ঠীতে বুধের দোষ কাটাতে সাহায্য করে।
বৃহস্পতিবার: এটা বিষ্ণুর দিন। বৃহস্পতি গ্রহের দিন বলে হলুদ, কমলা পরলে দিন ভালো যেতে পারে। বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, প্রাচুর্য এবং সুখ-শান্তির প্রতীক। হলুদ এই দিনে অত্যন্ত শুভ।
শুক্রবার: এটা মা লক্ষ্মীর বার। এদিন সাদা, গোলাপি, হালকা নীল, মেরুন রংয়ের জামা পরা শুভ। আবার, শুক্র প্রেম, সৌন্দর্য, সুখ এবং সম্পদের প্রতীক। সাদা বা গোলাপি রং জীবনে আনন্দ ও মনোরম পরিবেশ আনে।
শনিবার: এটা শনিদেবের দিন। এদিন কালো, গাঢ় নীল, গাঢ় ধূসর, পার্পল রংয়ের জামা পরা ভালো। শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা। এই গাঢ় রংগুলি আত্মবিশ্বাস বাড়ায় এবং শনি মহারাজের কৃপা লাভ করতে সাহায্য করে।