সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি সুস্থতারও প্রতীক। তবে ব্যস্ত জীবনযাপন, দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের অভাবে ত্বক ধীরে ধীরে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাতে থাকে। তাই হেলদি স্কিন পেতে প্রতিদিন কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।
প্রথমেই ত্বক পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। দিনে অন্তত দুইবার ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। এতে ত্বকের ময়লা, অতিরিক্ত তেল ও ধুলো দূর হয়। তবে খুব বেশি মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।
ত্বক ভালো রাখতে পর্যাপ্ত জল পান করাও জরুরি। প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল পান করলে শরীরের টক্সিন বেরিয়ে যায় এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল থাকে। পাশাপাশি খাদ্যতালিকায় ফল, সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। বিশেষ করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার ত্বকের জন্য খুব উপকারী।
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করাও জরুরি। বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে রোদে পোড়া দাগ, কালচে ভাব ও ত্বকের ক্ষতি অনেকটাই কমে যায়।
এছাড়া নিয়মিত ঘুম এবং মানসিক চাপ কমানোও ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমালে ত্বক স্বাভাবিকভাবে নিজেকে রিপেয়ার করতে পারে।
প্রাকৃতিক উপায়েও ত্বকের যত্ন নেওয়া যায়। সপ্তাহে এক বা দুইদিন মধু, টকদই বা অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক নরম ও সতেজ থাকে।
সঠিক যত্ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে খুব সহজেই পাওয়া যেতে পারে সুন্দর, উজ্জ্বল ও হেলদি স্কিন|