Calcutta Television Network

দামি সিরাম নয়, ভাত-ডালেই চুলের যত্ন!

দামি সিরাম নয়, ভাত-ডালেই চুলের যত্ন!

10 April 2026 , 04:22:28 pm

চুল পড়া, রুক্ষতা কিংবা অকারণে ভেঙে যাওয়া-এই সমস্যায় ভোগেন অনেকেই। সমাধান খুঁজতে অনেকেই ভরসা রাখেন দামি সিরাম, শ্যাম্পু বা কেমিক্যাল ট্রিটমেন্টে। কিন্তু জনপ্রিয় সেলেব পুষ্টিবিদ জানাচ্ছেন, চুলের সুস্থতার আসল রহস্য লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের খাবার আর কিছু সহজ অভ্যাসে।

সম্প্রতি ইনস্টাগ্রাম 'হেয়ার কেয়ার টিপস ফর বিজি হিউম্যানস' শীর্ষক একটি ভিডিয়োতে তিনি ব্যস্ত মানুষের জন্য কয়েকটি সহজ কিন্তু কার্যকর হেয়ার কেয়ার পরামর্শ দিয়েছেন। করিনা কাপুর, আলিয়া ভাট ও শাহিদ কাপুরের মতো তারকাদের পুষ্টি পরামর্শদাতা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি বলেন-চুলের স্বাস্থ্য আসলে শরীরের সামগ্রিক সুস্থতারই প্রতিফলন।


বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে ক্যালোরি কমানো বা ভাতের মতো কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয়। বরং দিনে অন্তত একবার ভাত খাওয়া শরীরের শক্তি বজায় রাখে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে স্থানীয় ও মরশুমি ফল-যেমন পেয়ারা, আমলকি বা আম। এগুলিতে থাকা ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে এবং হিমোগ্লোবিন ঠিক রাখে, যা চুলের গোড়া মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

এছাড়া ডাল ও ডালজাতীয় খাবার-মুগ, অড়হর বা চাওলির মতো খাদ্যেও রয়েছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, বি ভিটামিন ও ফাইবার। এগুলো চুলের গঠনকে শক্তিশালী করে এবং চুল ভেঙে যাওয়া কমায়।


রুজুতা আরও পরামর্শ দিয়েছেন হালিম বা অলিভ বীজ খাওয়ার। তবে তা লাড্ডু বা ক্ষীরের মতো প্রচলিত পদ্ধতিতে খাওয়াই ভালো। এতে থাকা ফলিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান চুল ও ত্বকের জন্য বিশেষ উপকারী।

খাবারের পাশাপাশি কিছু সাধারণ অভ্যাসও জরুরি-সপ্তাহে অন্তত একদিন তেল দিয়ে মাথা ম্যাসাজ করা, নিয়মিত চিরুনি দিয়ে চুল আচড়ানো এবং অতিরিক্ত স্টাইলিং এড়িয়ে চলা। 

তাদের মতে, যত বেশি কেমিক্যাল ট্রিটমেন্ট, তত বেশি ক্ষতি। তাই ব্যস্ত জীবনে জটিল রুটিন নয়-সহজ খাবার আর স্বাভাবিক যত্নেই চুল থাকবে সুস্থ, মজবুত ও ঝলমলে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN