পঞ্জাবের অবস্থা ইতিমধ্যেই এখন সকলের জানা। বিনোদন জগতের অনেক খ্যাতিনাম ব্যাক্তিই পঞ্জাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি, অক্ষয় কুমারের নামও সেই তালিকা থেকে বাদ নেই। শোনা যাচ্ছে, তিনি নাকি বন্যায় বিধস্ত মানুষদের জন্য ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন। কিন্তু, এদিকে যে তাঁর কেরিয়ারে চলছে ভাঁটা। একের পর এক সিনেমা রিলিজ করলেও তা দর্শকদের মন জয় করতে পারছে না। হিসাব বলছে গত চার বেছে বক্স অফিসে ভালো আয়ের মুখ দেখেনি তাঁর ছবি।
তবুও অনুদান কার্যে পিছু হটেননি 'মিস্টার খিলাড়ি'। অভিনেতা আবার অর্থ সাহায্যকে কখনোই অনুদান বলতে চান না। তাঁর কথায়, এটা কোনো অনুদান নয়, বরং সেবা। প্রসঙ্গত, গত ৩৭ বছরে পঞ্জাব এমন বন্যা দেখেনি। এই অঞ্চলে লাগাতার বৃষ্টির জন্য রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়ানক যে আপ সরকার এই রাজ্যকে 'বিপর্যস্ত রাজ্য' হিসাবে ঘোষণা করেছে।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানিয়েছেন, এই বিষয়ে তিনি তাঁর নিজের ভাবনাকে একটু ব্যাখ্যা করতে চান। তিনি পঞ্জাবের বন্যার জন্য ৫ কোটি টাকা দিয়েছেন কিন্তু কাউকে দেন করার তিনি কে? এই দুঃসময়ে পঞ্জাবকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন অভিনেতা। অক্ষয় আরও জানান, এটা তাঁর কাছে সেবা। খুব ছোট একটা অবদান। তিনি প্রার্থনা করেন, তাঁর ভাইবোনেদের ওপর আছড়ে পড়া প্রাকৃতিক দুর্যোগ যেন তাড়াতাড়ি কেটে যায়। ঈশ্বর সকলের মঙ্গল করুন। এদিকে, রাজ কুন্দ্রা থেকে শুরু করে দিলজিৎ দোসাঞ্জ, এমি ভির্ক-এর মতন ব্যাক্তিরা পঞ্জাবের পাশে দাঁড়িয়েছেন।