Calcutta Television Network

হায়দ্রাবাদের বাড়িতে ঘরোয়া বাগ্দান! আগামী বছরেই কি চার হাত এক হবে বিজয়-রশ্মিকার?

হায়দ্রাবাদের বাড়িতে ঘরোয়া বাগ্দান! আগামী বছরেই কি চার হাত এক হবে বিজয়-রশ্মিকার?
4 October 2025 04:05:17 pm

বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা, দক্ষিণ ভারতের এই দুই সিনে তারকাকে নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে দর্শক মহলে। এদিকে, আবার তাঁরা একে ওপরের সঙ্গে সেই ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন। এমনকি, সম্প্রতি শোনা যাচ্ছে পুজোর আবহেই নাকি তাঁরা সেরে ফেলেছেন জীবনের অন্যতম শুভ কাজ। অভিনেতার হায়দ্রাবাদের বাড়িতে একবারে ছিমছাম ও ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছে আংটি বদলের অনুষ্ঠান। এখন শুধু সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষা। 

আরও শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে নাকি আগামী বছরের গোড়ার দিকেই নাকি চার হাত এক হতে চলেছে। অর্থাৎ, ২০২৬ সালের ফেব্রুয়ারীতে জীবনের একটা বড় পদক্ষেপ নেবে এই জুটি। কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে এত গোপনীয়তা কীসের জন্য? শোনা যাচ্ছে, জীবনে বড়সড় বদল আনার আগে একে অপরকে ভালো করে পরখ করে দেখে নিতে চান বিজয়-রশ্মিকা। সেই কারণেই সম্ভবত বাগ্দান হওয়ার পরেও মাস তিনেকের সময় নিচ্ছেন তাঁরা। তবে, এসব কথা প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত একান্তভাবে তাঁদের। 

এদিকে, আবার জানা গিয়েছে দুই পরিবারের উপস্থিতিতেই সেরেছেন বাগ্দান পর্ব। যদিও কারোর তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে, গুঞ্জন সত্যি হোক কিংবা না হোক দুই তারকাকে তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় সমাজ মাধ্যমে ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, গত আট বছরের এই তারকা জুটির সম্পর্ক নিয়েই অনেক আলোচনা হতে দেখা গেছে। এমনকি, নিজেদের মতন করে সময় কাটাবেন বলে পাড়ি দিয়েছিলেন বিদেশেও। এতো বছর একসংঙ্গে কাটানোর পরেও কেন ভালোবাসায় আস্থা রাখতে পারছেন না তাঁরা? এই বিষয়ে অনেকের অনুমান যেহেতু এর আগে অভিনেত্রীর একবার বাগ্দান ভেঙেছে সেইজন্য এতো গোপনীয়তার সঙ্গেই হয়তো সবটা হচ্ছে। অভিনেত্রীর প্রথম বাগ্দান হয়েছিল ২০১৭ সালে। পাত্র ছিলেন অভিনেতা রক্ষিত শেট্টি। তবে, এক বছর কাটতে না কাটতেই ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর, ২০১৮-এর  'গীত গোবিন্দম' ও ২০১৯-এর 'ডিয়ার কমরেড'ই নাকি তাঁদের মধ্যে সম্পর্ক গড়তে অনেকটা সাহায্য করেছে। 

×
  • CTVN