সিনেমার পর্দার পেছনের রাজনীতি আর বিতর্কে উত্তপ্ত বলিউড! সিন এবং টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন তথা CINTAA-র অভ্যন্তরীণ কোন্দল এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি মুখ খুলেছেন বিশিষ্ট অভিনেতা ও সংগঠনের প্রাক্তন পদাধিকারী দীপক কাজির কেজরিয়াল ।
তাঁর স্পষ্ট ঘোষণা, "এই লড়াই ২০১৬ সাল থেকে চলছে এবং FWICE-এর এখানে নাক গলানোর কোনো অধিকার নেই!"
দীপকের মতে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সাইন এমপ্লয়িজ (FWICE) একটি সম্পূর্ণ আলাদা সংগঠন। তাই CINTAA-র অভ্যন্তরীণ আইন বা কার্যকলাপে তাদের কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, বিগত নির্বাচনগুলোতে ৮ ঘণ্টার শিফট, যাতায়াত খরচ বা সময়মতো পারিশ্রমিকের মতো বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও তারএতটুকুও পূরণ হয়নি। আজও লাইটবয়, কার্পেন্টার থেকে শুরু করে সাধারণ শিল্পীরা ১৬ ঘণ্টা করে অমানবিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন।
সংগঠনের অন্দরের এই টানাপোড়েন ও আইনি লড়াইয়ের মাঝে দীপক কাজিরের এই বিস্ফোরক মন্তব্য বলিউড পাড়ায় নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। শিল্পীদের মৌলিক অধিকার ও কাজের পরিবেশ নিয়ে তাঁর এই অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।