৭৫ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। তাঁর এই প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎ হারাল এক অনন্য প্রতিভাকে।
মঞ্চনাটক দিয়ে কেরিয়ার শুরু করে নানা পাটেকর পরবর্তী সময়ে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার জোরালো ছাপ রাখেন। ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’ বা ‘অগ্নিসাক্ষী’-র মতো ছবির পাশাপাশি ‘ওয়েলকাম’-এর মতো কমেডি চরিত্রেও তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ক্ষুরধার সংলাপ ডেলিভারি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার ক্ষমতার জন্যই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। একাধিক জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতা সেলুলয়েডে সবসময় এক মুক্ত বিহঙ্গের মতো নিজের শর্তে কাজ করেছেন।
অভিনয়ের পাশাপাশি তাঁর প্রতিবাদী সত্ত্বা, সাধারণ জীবনযাপন এবং সমাজসেবামূলক কাজ তাঁকে সাধারণ মানুষের আরও কাছের মানুষ করে তুলেছিল। তাঁর আয়ের একটি বড় অংশ 'নাম ফাউন্ডেশন' -এর মাধ্যমে মহারাষ্ট্রের খরা পীড়িত কৃষক ও দরিদ্র পরিবারের সেবায় দান করে গেছেন। আজ পর্দা থেকে তাঁর চিরবিদায় ঘটলেও, তাঁর অনবদ্য অভিনয়শৈলী ও সৃষ্টিশীলতা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এক বর্ণময় যুগের অবসান ঘটল।