বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদবকে বড়ো স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। চেক বাউন্স সংক্রান্ত একটি পুরোনো আর্থিক মামলায় শীর্ষ আদালত অভিনেতাকে বকেয়া টাকা মেটানোর জন্য নতুন করে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে। আদালতের এই নির্দেশকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন অভিনেতার আইনি দল।
মামলার শুনানিতে আদালত প্রাথমিক ভাবে ৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেও, তা কমিয়ে ২ কোটি টাকা নির্ধারণ করেছে। এই রায়ের পর অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, আদালতের এই সিদ্ধান্তে তাঁরা অত্যন্ত স্বস্তি পেয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আদালতের সমস্ত নির্দেশ এবং নিয়মকানুন তাঁরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে মেনে চলবেন।
উল্লেখ্য, ২০১০ সালে একটি ছবি পরিচালনার জন্য নেওয়া ঋণ সংক্রান্ত বিবাদের জেরে এই আইনি জটিলতার সূত্রপাত হয়েছিল। আদালত আগামী ৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। আপাতত দুই সপ্তাহের এই সময়সীমা পাওয়ায় বড়ো রকমের আইনি স্বস্তিতে রয়েছেন কমেডি চরিত্রের জন্য জনপ্রিয় এই অভিনেতা ।