Calcutta Television Network

গণেশ উৎসবে সপরিবারে সালমানের আরতি, অর্পিতার ভালোবাসার মুহূর্ত ভাইরাল!

গণেশ উৎসবে সপরিবারে সালমানের আরতি, অর্পিতার ভালোবাসার মুহূর্ত ভাইরাল!
16 September 2026 03:51:22 pm

বলিউডের ‘ভাইজান’ সালমান খান মানেই অনুরাগীদের উন্মাদনা। আর এই উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে ওঠে যখন উৎসবের আমেজে পুরো পরিবার একসঙ্গে ধরা দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে সালমানখানের গণেশ পুজোর একটি সুন্দর মুহূর্ত। যেখানে পরিবারের সঙ্গে অত্যন্ত ভক্তিভরে গণপতি বাপ্পার আরতি করতে দেখা গেছে তাঁকে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে নজর কেড়েছে সালমানের বোন অর্পিতা খানের একটি মিষ্টি মুহূর্ত। আরতির সময় সালমান কোন ছন্দে ও নিয়মে থালা ঘোরাবেন, তা অত্যন্ত স্নেহের সঙ্গে বুঝিয়ে দিচ্ছিলেন অর্পিতা। ভাই-বোনের এই আদুরে ও নিখাদ সম্পর্ক মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

মুম্বইয়ে অর্পিতার বাড়িতেই ঐতিহ্য মেনে বসেছিল গণেশ চতুর্থীর আসর। প্রতিবারের মতো এবারও গোটা খান পরিবার এক ছাদের নিচে উৎসবের আনন্দে মেতে ওঠে। সালমানের পরনে ছিল সাধারণ কুর্তা, আর মুখে ছিল চিরপরিচিত সেই চেনা হাসি। বাপ্পার আরাধনার এই পারিবারিক আবহ ও অর্পিতার সেই মিষ্টি নির্দেশনার মুহূর্তটি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং সকলের ভালোবাসাও পায়।

Related Posts
×
  • CTVN