বলিউডের ভাইজান সালমান খান মুম্বাইতে আয়োজিত ‘প্রেম কিটানু’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এক চমকপ্রদ ও স্টাইলিশ উপস্থিতিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের অভিনেতা বীর পাহাড়িয়া এবং আফিয়া সাঈদ অভিনীত এই ছবিটির টিমকে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সুপারস্টার।
এ দিন সালমানের পরনে ছিল হালকা নীল রঙের শার্ট, সাদা ট্রাউজার্স এবং চোখে স্টাইলিশ সানগ্লাস-যা তার চিরকালীন হ্যান্ডসাম লুকে এক নতুন মাত্রা যোগ করেছিল। রেড কার্পেটে পা রাখতেই ক্যামেরার ফ্ল্যাশ এবং উপস্থিত ভক্তদের উন্মাদনা হু হু করে বেড়ে যায়। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তার সেই রিলাক্সড ও চটপটে পোজ এবং ছবির কলাকুশলীদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বলিউডের যেকোনো আয়োজনে সালমান খানের উপস্থিতি মানেই এক আলাদা উন্মাদনা, আর ‘প্রেম কিটানু’-এর এই বিশেষ স্ক্রিনিংয়েও তার ব্যতিক্রম হলো না। তাঁর এই চটজলদি ফ্যাশনেবল লুক ও তরুণ তারকাদের প্রতি ভালোবাসার নিদর্শন ভক্তদের মনে ফের দোলা দিয়ে গেলো।