মুম্বই: মুম্বইয়ের জুহু সৈকতে ছট পুজো উদযাপনে অসংখ্য ভক্তের সঙ্গে সামিল হলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। রবিবার এই বিরাট উৎসবে যোগদান করে অভিনেত্রী নিজের আনন্দ প্রকাশ করলেন। তিনি জানালেন, মুম্বইয়ের মতো নিজের শহরে এত মানুষের সঙ্গে এই উৎসব উদযাপন করার সুযোগ পেয়ে তিনি খুবই খুশি।
'ছোটি মাইয়া' গানে ভক্তদের বিশ্বাস এবং অপার ভালোবাসার জন্য তাঁদের ধন্যবাদ জানাতেই জুহু সৈকতে এসেছিলেন তামান্না। অভিনেত্রী বললেন, এই গানের মাধ্যমে তিনি ছট পুজোকে তুলে ধরার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন। ছট পুজোর সঙ্গে তাঁর যোগ এবং এই উৎসবের মাহাত্ম্য চিরকাল তাঁর সঙ্গে থাকবে, এমনটাই মন্তব্য করলেন তামান্না।
উল্লেখ্য, তামান্নার সাম্প্রতিক ছবি 'দ্য ভ্বান: ফোর্স অব দ্য ফরেস্ট'-এ 'ছোটি মাইয়া' গানের মাধ্যমে ছট পুজো উদযাপনকে তুলে ধরা হয়েছে। দিল্লির এক প্রচার অনুষ্ঠানে তামান্না ছট পুজোর গুরুত্ব এবং নির্মাতারা কীভাবে এই গানটি তৈরি করেছেন, সে সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বললেন, পরিচালক দীপক মিশ্র ও অরুণাভ কুমার ছবিটি তৈরির সময় উৎসবের সাংস্কৃতিক শিকড়গুলির প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। তামান্নার কথায়, হিন্দি সিনেমায় প্রথমবার এইভাবে ছট পুজোকে তুলে ধরা হয়েছে। ছট পুজো কৃতজ্ঞতার প্রতীক, আর এই গানে সেই অনুভূতিই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানালেন অভিনেত্রী। এই ছবিতে তামান্না ভাটিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।