Calcutta Television Network

ভক্তি, ঐতিহ্য ও তারকার আলোয় উদ্ভাসিত ছট পুজোর দ্বিতীয় দিন 'খর্না'

ভক্তি, ঐতিহ্য ও তারকার আলোয় উদ্ভাসিত ছট পুজোর দ্বিতীয় দিন 'খর্না'
15 November 2026 • 03:17:28 pm

ছট পুজোর দ্বিতীয় দিনটি ‘খর্না’ বা ‘লোহাহাডা’ নামে পরিচিত, যা এই মহাশুদ্ধ ব্রতের অন্যতম পবিত্র ও আকর্ষণীয় পর্ব। এই দিনে সারাদিন কঠোর উপবাস পালনের পর ভক্তরা সন্ধ্যায় শুদ্ধচিত্তে সূর্যদেব ও ছট মায়ার আরাধনা করেন। মাটির চুলায় আমকাঠের আঁচে খাঁটি গুড় ও চাল দিয়ে তৈরি বিশেষ পায়েস, ঘি মাখানো রুটি এবং মৌসুমি ফল পরম ভক্তিভরে নিবেদন করা হয়। এই পবিত্র প্রসাদ গ্রহণের মাধ্যমেই ব্রতীরা তাঁদের ৩৬ ঘণ্টার কঠিন নির্জলা উপবাসের প্রথম ধাপ সম্পন্ন করেন।

নদীঘাট থেকে শুরু করে গৃহকোণ- সবুজ বাঁশ ও কলার পাতার সাজ, আল্পনা এবং ভক্তিগীতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। এই লোকসংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের অনন্য উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন ও শিল্পজগতের তারকারাও সমানভাবে মেতে ওঠেন। তাঁদের সরব অংশগ্রহণ এই মহোৎসবকে আরও বর্ণময় করে তোলে, যা জাতি-ধর্ম নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এক অপূর্ব সম্প্রীতি, একতা ও আধ্যাত্মিক আলোর বার্তা ছড়িয়ে দেয়।