Calcutta Television Network

হাসি আর বিনোদনের জোয়ারে নেটফ্লিক্সে ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো সিজন ৫’

হাসি আর বিনোদনের জোয়ারে নেটফ্লিক্সে ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো সিজন ৫’
16 September 2026 04:14:35 pm

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা তাঁর সিগনেচার হাস্যরস নিয়ে নেটফ্লিক্সে কামব্যাক করতে চলেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো সিজন ৫’নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। উৎসবের মরশুমকে সামনে রেখে এই নতুন সিজনের মূল থিম রাখা হয়েছে ‘হাসি কা ত্যোহাঁর’ (হাঁসির উৎসব)।  

প্রতিবারের মতো এবারও শোতে কপিল শর্মার সাথে জমজমাট আড্ডা ও হাসির খোরাক জোগাতে ফিরছে তাঁরকার সেই পুরোনো ও জনপ্রিয় দল—সুনীল গ্রোভার, কৃষ্ণ অভিষেক, কিকু সারদা, অর্চনা পুরণ সিং এবং নভজ্যোত সিং সিধু। দীপাবলি থেকে বড়দিন, উৎসবের প্রতিটি আনন্দকে দ্বিগুণ করতে নতুন এই সিজনে থাকছে একগুচ্ছ চমকপ্রদ সেলিব্রিটি অতিথি ও জমজমাট স্কেচ। 

প্রতি শনিবার রাত ৮ টায় নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে চলা এই শো পরিবারকে সাথে নিয়ে উইকেন্ড কাটানোর সেরা মাধ্যম হয়ে উঠতে প্রস্তুত। কপিল শর্মার অকপট কৌতুক আর পুরো টিমের পাগলামি ভরা বিনোদন যে আবারও বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করবে, তা বলাই বাহুল্য।  

Related Posts
×
  • CTVN