Calcutta Television Network

ছেলেকে নিয়ে সুদীপের সঙ্গে ভিডিও কল, বরফ গলল সুদীপ-পৃথার সম্পর্কে?

ছেলেকে নিয়ে সুদীপের সঙ্গে ভিডিও কল, বরফ গলল সুদীপ-পৃথার সম্পর্কে?
26 September 2025 12:32:45 pm

কথায় আছে, 'কিছু সময় দূরত্বটাও প্রয়োজন' বর্তমানে এই কথাটাই যেন খানিক ফলতে দেখা যাচ্ছে টলিউডের তারকা দম্পতি সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর মধ্যে। এই পাঁচ মাসেকের আগের ঘটনা। এই দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। সেই সময় যথেষ্ট চর্চিত হয়েছিল পৃথা এবং সুদীপ। প্রাথমিকভাবে অভিনেতা ঘটনাটি অস্বীকার করলেও পরবর্তীতে দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার কথা নিজেই তুলে ধরেছিলেন। সেই সময় থেকে এই জুটিকে আর একসঙ্গে দেখতে পাওয়া যায় না। সেই সময় থেকেই বহু সমালোচকদের মনে প্রশ্ন ঝামেলা মিটিয়ে আবার কবে তারা কাছাকাছি আসবে? 

 তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে বলে আশা করা যাচ্ছে। কারণ, সম্প্রতি পৃথা একটি ছবি ফেসবুক স্টোরিতে দেওয়ায় হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। ছবি দেখে বোঝা যাচ্ছে পৃথা তার ছেলেকে নিয়ে সুদীপের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রসঙ্গত বাবা মায়ের মধ্যে যাই হোক না কেন সেই প্রভাব সন্তানদের ওপর পড়ুক তা কখনোই চায়না সুদীপ এবং পৃথা। এই ভিডিও কলের ছবি দেখে অনেকের মনে হয়েছিল তাদের নিয়ে যে বিচ্ছেদের জল্পনা হয়েছিল তা সবই কি মিথ্যে? 

তবে এখনকার ছবি দেখে আন্দাজ করা যাচ্ছি সুদীপ তার শুটিংয়ের জন্য সম্ভবত বাইরে গিয়েছেন। আর সেখান থেকেই ছেলের সঙ্গে কথা বলছেন। এখন কলকাতায় ছেলেদের নিয়ে রয়েছেন পৃথা। তারকা পত্নি এই ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখেন, " তাড়াতাড়ি ফিরে এসো বাবা"। তবে, এখনও কিন্তু ধোঁয়াশা কাটছে না যে তাদের মধ্যে আদৌ বরফ গলেছে কিনা? যদিও এই বিষয়ে কেউ এই কথা বলতে রাজি নয়। এখন পৃথা তার সন্তানদের নিয়ে আলাদা থাকেন এবং অন্য বাড়িতে থাকেন সুদীপ। 

×
  • CTVN