Calcutta Television Network

ত্বকের জেল্লা বাড়াতে চিনিই সেরা স্ক্রাব? জানুন ৫ ঘরোয়া উপায়...

ত্বকের জেল্লা বাড়াতে চিনিই সেরা স্ক্রাব? জানুন ৫ ঘরোয়া উপায়...

24 February 2026 , 04:06:19 pm

ডায়েটে চিনি মানেই ভয়... ডায়াবেটিস, ওজন বৃদ্ধি, ত্বকের ক্ষতি! কিন্তু জানেন কি, সেই চিনি-ই রূপচর্চায় হয়ে উঠতে পারে আপনার ত্বকের পরম বন্ধু? খাওয়ার পাতে ‘খলনায়ক’ হলেও স্কিন কেয়ারে চিনি কার্যত এক মহৌষধ। বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির বিকল্প মেলা ভার। মৃত কোষ সরিয়ে ত্বককে সতেজ, মসৃণ ও উজ্জ্বল রাখতে এটি এখন ঘরোয়া রূপটানের অপরিহার্য উপাদান।


চিনির দানাদার গঠন ত্বকের উপরিভাগে জমে থাকা ডেড সেল দূর করে। ফলে ত্বক পায় নতুন প্রাণ। তবে ব্যবহার করতে হবে সঠিকভাবে।

১) লেবু-চিনির ম্যাজিক স্ক্রাব

ত্বকের ট্যান বা কালচে ভাব দূর করতে এক চামচ চিনির সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে ২০-৩০ মিনিট লাগিয়ে রাখুন। লেবু প্রাকৃতিক ব্লিচ, আর চিনি পরিষ্কার করে জমে থাকা ময়লা। চাইলে সামান্য মধু যোগ করতে পারেন।

২) গ্রিন টি-চিনি ফ্রেশ গ্লো

ব্রণপ্রবণ ত্বকের জন্য আদর্শ। গ্রিন টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে সতেজ রাখে। এক চামচ গ্রিন টি পাতা, এক চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে আলতো করে ঘষুন।

৩) ওটমিল-চিনি ডিপ ক্লিনজ

তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শোষণে কার্যকর। ওটমিল, চিনি ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে লাগান। এটি ব্রণের প্রদাহও কমাতে সাহায্য করে।

৪) হলুদ-চিনি উজ্জ্বলতা থেরাপি

হলুদের গুঁড়ো, চিনি ও মধুর মিশ্রণ ত্বকের জেল্লা বাড়ায়, ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।

৫) টমেটো-চিনি ইনস্ট্যান্ট গ্লো

অর্ধেক টমেটোর উপর চিনি ছড়িয়ে সরাসরি মুখে ঘষলেই মিলবে দ্রুত ফল। টমেটোর অ্যান্টি-এজিং গুণ ত্বককে রাখে টানটান।


তবে সতর্কতা জরুরি... খুব জোরে স্ক্রাব করবেন না। ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার লাগান। মনে রাখবেন, সঠিক ব্যবহারেই চিনি হয়ে উঠবে আপনার ত্বকের অমৃত।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN